সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



---

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৬৯ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘আলফা এক্সপ্রেস’ নামের একটি স্লিপার বাসও জব্দ করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় জেলাব্যাপী মাদক ও অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এবং ডিবি পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলাম, পিপিএম সহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১:৫০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন পিরোজপুর দোয়েল বাস টার্মিনাল এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আলফা এক্সপ্রেস’ স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। ডিবির টিমটি বিশেষ কৌশলে বাসের সিটের ভেতর পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ঘটনার স্থান থেকে সরাসরি জড়িত বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১. রাকিবুল হাসান (৩০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, স্থায়ী সাং- ভবেরবেড়, থানা- শার্শা, জেলা- যশোর (বর্তমান সাং- বিবির বাগিচা ১নং গেট, থানা- যাত্রাবাড়ী, ঢাকা)।

২. মোঃ আশিক (২৮), পিতা- মৃত আজিজুল ইসলাম, স্থায়ী সাং- নিউ মার্কেট বি-ব্লক, থানা- কোতয়ালী, জেলা- যশোর (বর্তমান সাং- সায়েদাবাদ বাস টার্মিনাল, থানা- যাত্রাবাড়ী, ঢাকা)।

৩. সাইফুল হোসেন (৩৮), পিতা- মৃত শফি উদ্দিন, স্থায়ী সাং- ব্রাহ্মণগাঁও, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।

উদ্ধারকৃত আলামত:

২৩,০০০ (তেইশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক বাজারমূল্য ৬৯ লাখ টাকা)।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত ‘আলফা এক্সপ্রেস’ স্লিপার বাস।

পুলিশ জানায়, উক্ত ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেফতারের লক্ষ্যে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মাদক উদ্ধারের এই ঘটনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৪০   ১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ