সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব এনায়েত হোসেন।
সভায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত নেতারা। তাঁরা মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হুসাইন, মাহফুজ খান, হাবিবুর রহমান হাবিব, ফরিদুর রহমান (মেম্বার) ও যুবদল নেতা মো. জসিম মোল্লাসহ নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:১৮   ৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব
সরকার অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে : মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ