রবিবারের মধ্যেই সরকার গঠনের আশাবাদ মির্জা ফখরুলের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রবিবারের মধ্যেই সরকার গঠনের আশাবাদ মির্জা ফখরুলের
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



রবিবারের মধ্যেই সরকার গঠনের আশাবাদ মির্জা ফখরুলের

নির্বাচনের আগে বিএনপির যে ঘোষণাপত্র ছিল সেটাই থাকবে, তা বাস্তবায়ন করা হবে এবং আগামী ১৫ তারিখের মধ্যেই সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিন। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেই বলেছিলাম সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস বিজয় হবে।
কারণ বিএনপি ১৫ বছর ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। তারও পূর্বে বেগম খালেদা জিয়া নেতৃত্বে ৯ বছর স্বৈরাচারবিরোধী সংগ্রাম করেছে। গণতান্ত্রিক ও ভোটের অধিকারের জন্য বিএনপির সব সময় লড়াই করেছে এবং তারই বহিঃপ্রকাশ নির্বাচনে জনগণের এমন ভালোবাসা। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।

তিনি বলেন, ‘বিএনপি জনপ্রিয়তা কখনোই হারায়নি, কারণ বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, জনগণের অধিকার আদায়ের কাজ করেছে, এটাই বিএনপির বড় শক্তি। বিএনপি কোনো ক্যাডার বেল্ট রাজনৈতিক দল নয়, বিএনপি শান্তিপ্রিয় মানুষের দল। বিএনপির ভিশন এবং জনগণের প্রতি যে অঙ্গীকার তা সাধারণ মানুষ গ্রহণ করেছে বলেই এমন বিজয় সম্ভব হয়েছে।’

মহাসচিব আরো বলেন, ‘দীর্ঘ ১৫ বছর শাসনের ফলে এটি একটি বিজ্ঞান অনুষদ।
যখনই গণতন্ত্র চাপা থাকে, যখন গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা হয় তখন অন্যান্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে। আর সেটাই এ দেশে ঘটেছে। আজকে জামায়াতে ইসলামীর যতটুকু উত্থান হয়েছে তা আওয়ামী লীগের দমন-নিপীড়নের শাসন, বিরোধীদলগুলোকে কথা বলতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়ার কারণে হয়েছে। আমি এর সঙ্গে বলতে পারি সাধারণ মানুষ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছে।’

সরকার গঠন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করেছে তাদেরকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচন করেছে এবং তাদেরকে সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে।
বিএনপি যে ৩১ দফা জনসম্মুখে রেখেছিল তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৬   ১৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মাদারগঞ্জগামী বাসের মর্মান্তিক দুর্ঘটনা,টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু আহত অনেকে
আজ পর্যন্ত জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
বৃক্ষরোপণ কর্মসূচিতে সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে: নজরুল ইসলাম খান
বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ
‘উই স্ট্যান্ড উইথ বিটিএস’, হ্যাশট্যাগে সয়লাব সামাজিক মাধ্যম
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
মানবপাচার প্রতিরোধে গণমাধ্যম ও সংস্কৃতির ভূমিকা অপরিহার্য

News 2 Narayanganj News Archive

আর্কাইভ