শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের

প্রথম পাতা » আন্তর্জাতিক » মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



মাদুরো এখনও ভেনেজুয়েলার ‘বৈধ প্রেসিডেন্ট’, বিস্ফোরক মন্তব্য ডেলসি রদ্রিগেজের

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কর্তৃক অপহরণের শিকার নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডেলসি।

তিনি বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে নিকোলাস মাদুরোই দেশের বৈধ প্রেসিডেন্ট। আমি আপনাদের এ কথা বলছি একজন আইনজীবী হিসেবে, কারণ আমি নিজে একজন আইনজীবী। প্রেসিডেন্ট মাদুরো এবং ফ্রার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস— উভয়েই নিরপরাধ। আমি যে এখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি, তা সাংবিধানিক বিধি মেনেই করছি।’

জানুয়ারির শুরুতে এক অভিযানে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ভেনেজুয়েলার ওপর ধারাবাহিক চাপ বজায় রেখেছে।

মাদুরোর সাবেক উপদেষ্টা রদ্রিগেজ সাম্প্রতিক সপ্তাহগুলোতে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে শাসন করে না, তবে একইসঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে সরাসরি তর্কেও যাননি।

যুক্তরাষ্ট্রের বিরোধিতা থেকে বিরত থাকলেও গত ২৬ জানুয়ারি এক জনসভায় রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে ভয় পায় না।

মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’। পরে অবশ্য তিনি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে সমর্থন দেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:০৭   ৭ বার পঠিত