তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় তাদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও বিএনপি মহাসচিবকে বিজয়ের অভিনন্দন জানান।

এ সময় তারা দু’জনে বেশকিছু সময় সারাদেশে নির্বাচনের ফলাফল বিশ্লেষণসহ নানা বিষয়ে আলাপ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করে বিজয়ী হয়ে আজ ঢাকায় ফিরলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:২০   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক ফজলুল হককে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন
জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ