নবনির্বাচিত এমপি ফরিদুল কবিরকে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবনির্বাচিত এমপি ফরিদুল কবিরকে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



নবনির্বাচিত এমপি ফরিদুল কবিরকে রিপোর্টার্স ক্লাবের ফুলেল শুভেচ্ছা

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গণমানুষের নেতা ফরিদুল কবির তালুকদার শামীম-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাব।

​শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ সদস্যদের ব্যক্তিগত কার্যালয়ে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন।

​শুভেচ্ছা বিনিময়কালে সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের প্রতিনিধিরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় তারা সরিষাবাড়ীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নতুন এমপির সাফল্য কামনা করেন।

​ফরিদুল কবির তালুকদার শামীম এমপি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
​”সরিষাবাড়ীর উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ। এই পথচলায় গণমাধ্যমকর্মীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমার একান্ত কাম্য। আমরা সবাই মিলে একটি আধুনিক ও সমৃদ্ধ সরিষাবাড়ী গড়ে তুলব।”
​

এ সময় সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবনির্বাচিত এই নেতার হাত ধরে সরিষাবাড়ীতে নতুন কর্মচাঞ্চল্য ও উন্নয়নের ধারা সূচিত হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ২২:৪৪:১৬   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে একের পর এক গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
জামালপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মুখোশ পরা নেতাদের খোঁজে পুলিশ
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালক কফিল মন্ডলের
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর
সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ