শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির

পাকিস্তানের হার্টথ্রব নায়িকা হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। আগেই শোনা গিয়েছিল, নতুন বছরেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে হলুদের সাজে দেখা যায় জনপ্রিয় নায়িকাকে।

সেই ভিডিওতে হানিয়া আমির ও গায়ক আসিম আজহারকে একটি উৎসবে মেতে উঠতে দেখা যায়; একসঙ্গে নাচেনও তারা। নজরকাড়া বিষয় ছিল, সেখানে তাদের পরনে দেখা যায় হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক, এছাড়াও আশেপাশের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল এটি কোনো গায়ে হলুদ বা বিয়ের অনুষ্ঠান।

অনেকেই ভাবছেন আসন্ন রমজানে তারা বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে চলেছেন। ভক্তরা কমেন্ট বক্সে প্রিয় জুটির জন্য শুভকামনাও জানান।

ভিডিওটি ঘিরে বিয়ের জল্পনা তুঙ্গে থাকলেও পরে জানা যায় আসল ঘটনা। জানা গেছে, এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদযাপনের ভিডিও। আর এই জন্মদিনের থিম ছিল ‘বিয়ে’। ভিডিওতে হানিয়াকে স্পষ্ট বলতে শোনা যায়, ‘ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং’- অর্থাৎ আমার নকল বিয়েতে স্বাগতম।

হানিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মজা করে লেখেন, চুপ করে ভিডিও বানাতে নেই, এটা খারাপ। ভক্তদের ধারণা, নিজেদের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনে খানিকটা ইন্ধন জোগাতেই হয়তো এই বিয়ের থিম বেছে নিয়েছিলেন তারা।

২০১৮ সালের দিকে আসিমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের সেই পথ আলাদা হয়ে যায়।

কিন্তু বর্তমান গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম নাকি নতুন করে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো হানিয়া বা আসিম—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৮   ১০ বার পঠিত