এবার দেশ গড়ার পালা : তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার দেশ গড়ার পালা : তারেক রহমান
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



এবার দেশ গড়ার পালা : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা।
দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।
এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান।

বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০১   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে যানজট নিরসনে ফের মাঠে নামল বিকেএমইএ’র স্বেচ্ছাসেবীরা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন
নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ