জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে মন্তব্য করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন,

ঢাকা-৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কাজ করবো। কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা আর বসে থাকবো না। আইনি ব্যবস্থা নেয়া হবে। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সেইসঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করবেন বলেও জানান তিনি।

এসময় নির্বাচনে কিছু কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিংয়েরও অভিযোগ করেন ঢাকা-৬ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫০   ৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে যানজট নিরসনে ফের মাঠে নামল বিকেএমইএ’র স্বেচ্ছাসেবীরা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন
নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ