সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে শ্লীলতাহানি ও যৌন পীড়নের অভিযোগে আছর আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার ৫ বছরের সন্তানকে নিয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে আসা-যাওয়ার পথে প্রতিবেশী আছর আলী তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। লোকলজ্জার ভয়ে ওই গৃহবধূ বিষয়টি আগে কাউকে জানাননি।
গত (১৭ জানুয়ারি) শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগী নারী তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে স্বাধীনাবাড়ী এলাকার একটি কাঁচা রাস্তার ওপর পৌঁছালে ওৎ পেতে থাকা আছর আলী তার গতিরোধ করে। সেখানে তাকে পুনরায় কুপ্রস্তাব দেওয়া হয় এবং রাজি না হওয়ায় জোরপূর্বক হাত ধরে টানাটানি ও শরীরের স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানি (যৌন পীড়ন) করা হয়। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত আছর আলী পালিয়ে যায়।

ভুক্তভোগী নারী বাদী হয়ে সরিষাবাড়ী থানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার ভোর রাতে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল স্বাধীনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া জানান, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হয়েছে। “বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩০   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, চরম ভোগান্তিতে নগরবাসী
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা : শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
বেলিংহ্যাম ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার হতে পারেন, বিশ্বাস লিনেকারের
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ