আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬



আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে এ ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়ে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়ান। খোলা আকাশের নিচে এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নতুন সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই নতুন সরকার প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন প্রশাসনের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। সরকার গঠনের পরই আজকের ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন তিনি—এমন প্রত্যাশা রাজনৈতিক মহলের।

এই ভাষণের মধ্য দিয়ে সরকারের প্রথম দিকনির্দেশনা তাই দেশবাসীর প্রত্যাশা ।

বাংলাদেশ সময়: ১৩:৫২:৪৬   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জমি বিরোধে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে আর্থিক সহযোগিতা ও চাকরির আশ্বাস দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বন্দরে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের
থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নজরুল জাগরণের কবি : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ