শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: মন্ত্রী
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬



ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: মন্ত্রী

ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নের কাজ করার জন্য মন্ত্রী পরিষদের সভায় তারেক রহমান সকলকে নির্দেশ দিয়েছেন।

ভূমি মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে এবং ভূমি খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।

মন্ত্রী আরও জানান, এর আগে ভূমি মন্ত্রী ছিলেন রাজশাহী বিএনপির সাবেক সাংসদ কবির হোসেন। তার নিকট থেকে তিনি মন্ত্রণালয়ের অনেক কিছু শিখেছেন এবং এখন বড় পরিসরে আরও শিক্ষা নিচ্ছেন।

এরপর তিনি সার্কিট হাউসের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৯   ৫ বার পঠিত