একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ আর দাহে শানিত প্রজন্ম এনেছে ২৪-এর গণঅভ্যুত্থান। যার সফলতম অধ্যায় আজকের এই নির্বাচিত সরকার।

আজ শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, একুশ মানে প্রতিবাদের প্রবল উচ্চারণ, একুশ মানে অধিকার আদায়ে আপসহীন পথচলা।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৫   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
গাছের চারা পেল কালকিনির নবজাতকরা
ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত দিয়ে ধ্বংস, থানায় অভিযোগ
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ব্যাটারী বোঝাই ট্রাকের রেলিঙের ধাক্কা আহত-৩
কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে প্রাণ গেল ওঝার
জামালপুরে মধ্যরাতে যুবলীগের মশাল মিছিল
জামালপুরে ইয়াবাসহ দুই নারী আটক
সদরপুরে এক কেজি গাঁজাসহ কালাম ফকির আটক
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ