আমাদের চেতনা- জালিমের সঙ্গে আপস করবো না: এমপি আল আমিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের চেতনা- জালিমের সঙ্গে আপস করবো না: এমপি আল আমিন
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



আমাদের চেতনা- জালিমের সঙ্গে আপস করবো না: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ভাষাভাষীর দিক থেকে বাংলা ষষ্ঠ অবস্থানে রয়েছে। আমরা অন্যান্য ভাষা শিখতে চাই কিন্তু বিদেশিরা বাংলা শেখার প্রতি ততটা আগ্রহী নয়। কারণ আমরা দেশ ও ভাষাকে সেই মর্যাদার স্থানে নিতে পারিনি। নিজের জায়গায় প্রত্যেকে কাজ করলে, জ্ঞান ও মেধাকে কাজে লাগালে আমাদের দেশ ও ভাষা সম্মান পাবে এবং জাতিগতভাবে সম্মানিত স্থান অর্জন করা সম্ভব হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন আরো বলেন, “আমি একজন আইনজীবী। আমি যদি আইনের ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করি এবং আমার কাজ ঠিকভাবে করি, তাহলে অন্য দেশের মানুষ আগ্রহী হবে। আমরা যখন আব্রাহাম লিংকন-এর বক্তব্য উদ্ধৃত করি, সেটা ইংরেজিতে করি—কারণ তিনি সেই ক্ষেত্রে পথপ্রদর্শক। আমরা যদি নিজেদের ক্ষেত্রেও পথপ্রদর্শক হয়ে উঠতে পারি, তাহলে মানুষ আমাদের ভাষা ও দেশের প্রতি আগ্রহী হবে।”

তিনি বলেন, আমরা চাইনিজ শিখতে চাই কারণ তারা ব্যবসায় এগিয়ে, ইংরেজি শিখতে চাই কারণ তারা জ্ঞানচর্চায় এগিয়ে, উর্দু ও ফারসি শিখতে চাই কারণ তারা ধর্মীয় সংস্কৃতিতে এগিয়ে এবং ফ্রেঞ্চ ও জাপানি শিখতে চাই কারণ তারা জাতিগতভাবে এগিয়ে। এর পেছনে কারণ তারা প্রত্যেকে নিজেদের পেশায় যথাযথ পরিশ্রম করেছে। তাই দেশপ্রেম শুধু বাক্যে সীমাবদ্ধ নয়; প্রত্যেকে যদি নিজের কাজ ঠিকভাবে পালন করে, তাহলে দেশও এগিয়ে যাবে এবং মানুষ আমাদের প্রতি আগ্রহী হবে।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা কখনোই মাথা নত করবো না, জালিমের সঙ্গে আপস করবো না—এটাই আমাদের চেতনা। একই সঙ্গে আমরা ভাষা ও দেশের মর্যাদা রক্ষায় প্রত্যেকে নিজের জায়গায় দায়িত্ব পালন করবো।”

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৩   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ