বাংলা ভাষার জন্য আত্মত্যাগ বিশ্বের জন্য বিরল: পুলিশ সুপার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা ভাষার জন্য আত্মত্যাগ বিশ্বের জন্য বিরল: পুলিশ সুপার
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



বাংলা ভাষার জন্য আত্মত্যাগ বিশ্বের জন্য বিরল: পুলিশ সুপার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “শুধু বাংলা ভাষার জন্য এতো মানুষ জীবন দিয়েছে, এটি পৃথিবীতে বিরল। এই ভাষা আমাদের প্রতিবাদ ও মাথা নত না করার শিক্ষা দিয়েছে। ১৯৫২ থেকে এই শিক্ষাকে প্রতিফলিত করে ১৯৬৯, ১৯৭১, ১৯৯০ ও ২০১৪ সালের আন্দোলনগুলো সংঘটিত হয়েছে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “আমার বা আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবই শেষ। অবিভাবকরা তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল হোন—সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে এসব লক্ষ্য রাখতে হবে। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, একজন সুনাগরিক গড়ে তোলা।”

শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, “নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন। আমরা শুধু পুলিশের ধারার সমাধান করি, কিন্তু যদি প্রত্যেকে সঠিক ও ভালো নাগরিক হই, সমাজের খারাপ দিক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে। বর্তমান সমাজে মাদকাসক্তি ও অনলাইন জুয়া একটি বড় সমস্যা। তাই অবিভাবকরা সতর্ক থাকবেন, সন্তানের সন্ধ্যার পরকার কর্মকাণ্ড নজর রাখবেন এবং সমাজে মাদকবিরোধী মনোভাব তৈরি করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৩১   ১৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ