সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। একইসাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও তরান্বিত করা হবে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তার নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল বাংলাদেশের মানুষ পেয়েছে। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে।
খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার করবো। নির্বাচিত হলে আমরা সরকারে থাকবো, না হলে সরকার থাকবো না।
কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো।

এ সময় বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৪৮   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
মিসরে বাংলাদেশ দূতাবাসে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ কনস্যুলেট টরন্টোতে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা
দেশের ‘প্রথম’ সুপারন্যাচারাল সিরিজ নিয়ে আসছেন সিফাত নুসরাত
আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ