​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



​সরিষাবাড়ীতে মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে দুঃস্থ ও অসহায় রোজাদারদের পাশে দাঁড়িয়েছে ‘সরিষাবাড়ী মানবকল্যাণ ফাউন্ডেশন’। সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে মাসব্যাপী ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

​রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে কার্যক্রমটি পরিচালিত হয়।
​অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিটি পরিবারের হাতে ইফতারের একটি বিশেষ প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল, ​১ কেজি ছোলা বুট, ​১ কেজি চিনি, ​১ কেজি খেসারি ডাল, ​১ কেজি সয়াবিন তেল
​১ কেজি মুড়ি ও আধা কেজি উন্নত মানের খেজুর।

​বিতরণকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রফিক বলেন, “পবিত্র রমজানে কোনো মানুষ যেন ইফতারের অভাবে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আর্তমানবতার সেবায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সহযোগী সদস্য আয়নাল হক খান, তারিফুর রহমান বাচ্চু ও কবীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এই মহতী কর্মযজ্ঞটি সফল করতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন রনি সরকার, নিলয়, আলামিন, এম আর তরফদার জুয়েল, মিশু সরকার, সবুজ আহমেদ, জাহাঙ্গীর আলম, লিটন আহমেদ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, শাকিল সরকার, আলহাজ্ব, সিমন, সোহাগ, মাসুদ রানা ও শেখ ফরিদ।

সংগঠনটির এমন মানবিক কর্মকাণ্ডে এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৭:২৩   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ