মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সাথে অন্যান্য আন্দোলন সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার এত বেশি অপব্যবহার হয়েছে যে, এর ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধারা কী অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তা আমাদের নতুন প্রজন্মের অনেকেরই অজানা। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৫৭   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃবৃন্দের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রূপগঞ্জে অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৭ বিলিয়ন ডলার : সংসদে অর্থমন্ত্রী
নারায়ণগঞ্জে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু : মন্ত্রী
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশ্ত করবে না - বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ