মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩০৩ - রোসলিনের যুদ্ধ সংঘটিত হয়।

১৩৮৬ - নেপলস ও হাঙ্গেরির রাজা তৃতীয় চার্লস বুদায় নিহত হন।

১৭৩৯ - কারণালের যুদ্ধ: ইরানের শাসক নাদির শাহর বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।

১৮২১ - মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত পর্যায় সংঘটিত হয়।

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

১৮৪৮ - ফ্রান্সের রাজা লুই ফিলিপের ক্ষমতাত্যাগ।

১৮৭৩ - আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।

১৮৯১ - ব্রাজিলে ফেডারেল পদ্ধতির সংবিধান চালু হয়।

১৮৯৫ - কিউবা স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৮ - এস্তোনিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯২০ - নাৎসি পার্টি গঠন করা হয়।

১৯৩৮ - যুক্তরাষ্ট্রে প্রথম নাইলনের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

১৯৩৯ - আর্জেন্টিনার বিরুদ্ধে উরুগুয়ে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৫ - সংসদে একটি ডিক্রি পাঠ করার পর মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা নিহত হন।

১৯৪৮ - লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন।

১৯৪৯ - মিশর এবং দখলদার ইসরাইল রোডস দ্বীপে যুদ্ধ-বিরতি ও অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।

১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েকদিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৬৩ - জে. আঙ্কারা কর্তৃক ঘানার প্রেসিডেন্ট নক্রুমা বিতাড়িত হন।

১৯৬৬ - ঘানায় সামরিক অভ্যুত্থান হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।

১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী কুয়েত শহর দখল করে নেয়।

১৯৯৭ - উড়িষ্যায় ধর্মসভায় অগ্নিকাণ্ডে দুইশত জন মৃত্যুবরণ করে।

২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

৫২৫ - পর্তুগালের বিখ্যাত কবি লুইস ভাজ দু ক’মুনেস জন্মগ্রহণ করেন।

১১০৩ - জাপানের সম্রাট তোবা।

১৩০৪ - বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।

১৪৪৩ - প্রথম ম্যাথিয়াস (হাঙ্গেরি) হাঙ্গেরির রাজা।

১৫০০ - রোমান সম্রাট পঞ্চম চার্লস জন্মগ্রহণ করেন।

১৫৫৭ - রোমান সম্রাট মাটিয়াস জন্মগ্রহণ করেন।

১৬১৯ - ফরাসি চিত্রশিল্পী ও তাত্ত্বিক চার্লস লি ব্রুন জন্মগ্রহণ করেন।

১৭৮৬ - ভিলহেল্ম গ্রিম, জার্মান লেখক।

১৮৩১ - জার্মান জেনারেল, রাজনীতিবিদ ও চ্যান্সেলর লিও ভন কাপরিভি জন্মগ্রহণ করেন।

১৮৩৭ - রোসালিয়া ডি কাস্ত্রো, স্প্যানিশ কবি।

১৮৪২ - ইতালীয় সাংবাদিক, লেখক ও সুরকার আরিগ বইটো জন্মগ্রহণ করেন।

১৮৬৭ - স্যার কেদারনাথ দাস, কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক।

১৮৯২ - রুশ লেখক কনস্তানতিন ফেদিন জন্মগ্রহণ করেন।

১৯২৪ - তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক।

১৯২৭ - ফরাসি অভিনেত্রী ইমানুয়েল রিভা জন্মগ্রহণ করেন।

১৯৩১ - ইংরেজ ক্রিকেটার ও কোচ ডেনিস ব্রায়ান ক্লোজ জন্মগ্রহণ করেন।

১৯৩১ - তরুণকুমার চট্টোপাধ্যায়, বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।

১৯৩৯ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৯৪০ - ডেনিস ল, স্কটল্যান্ডের একজন অবসরপ্রাপ্ত স্কটিশ ফুটবল খেলোয়াড়।

১৯৪৩ - বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯৫৫ - স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৬৭ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান পদার্থবিজ্ঞানী ব্রায়ন পি. শেমিডিট জন্মগ্রহণ করেন।

১৯৮১ - মোহাম্মদ সামি, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮১ - অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় লেইটন হিউইট জন্মগ্রহণ করেন।

১৯৮২ - ইমানুয়েল ভিলা, আর্জেন্টাইন ফুটবলার।

মৃত্যু

১৬৬৬ - নিকোলাস লানিয়ার, ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী।

১৭১৪ - এডমন্ড এন্ড্রুজ, ইংরেজ রাজনীতিবিদ, নিউ ইয়র্কের চতুর্থ কর্নেল গভর্নর।

১৭৭৭ - পর্তুগালের রাজা প্রথম জোসেফ।

১৮১০ - ইংরেজ পদার্থবিদ স্যার হেনরি ক্যাভেন্ডিশ মৃত্যুবরণ করেন।

১৮১৫ - রবার্ট ফুলটন, আমেরিকান প্রকৌশলী।

১৮৫৬ - নিকোলাই লেবাচেভস্কি, রুশ গণিতবিদ।

১৮৭৬ - আমেরিকান বংশোদ্ভূত লাইবেরিয়ার রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি জোসেফ জেনকিনস রবার্টস মৃত্যুবরণ করেন।

১৯১০ - উসমান হামদি বে, উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ।

১৯১৪ - জোশুয়া চেম্বারলেইন, আমেরিকান জেনারেল ও রাজনীতিবিদ; মাইনের ৩২তম গভর্নর।

১৯২৫ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রাজনীতিবিদ ও ১৬তম প্রধানমন্ত্রী কার্ল ইয়ালমার ব্রান্তিং মৃত্যুবরণ করেন।

১৯২৭ - এডওয়ার্ড মার্শাল হল, ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৬৭ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।

১৯৯০ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৭ম সভাপতি সান্ড্রো পেরটিনি মৃত্যুবরণ করেন।

১৯৯৩ - ববি মুর, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯৮ - ললিতা পাওয়ার ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী।

১৯৯৯ - ড. আহমদ শরীফ, বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক।

২০০১ - ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী।

২০১৪ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার হ্যারল্ড রামিস মৃত্যুবরণ করেন।

২০১৬ - আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক।

২০১৮ - শ্রীদেবী, ভারতীয় নায়িকা।

বাংলাদেশ সময়: ১১:৩২:৫৪   ৬০ বার পঠিত