সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে এবং “হাত ধোয়ার নায়ক হোন” স্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটির আয়োজন করা হয়।

​সুস্থ ও রোগমুক্ত জীবন নিশ্চিত করতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা নিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপস্থিত সবাইকে স্বাস্থ্যসম্মত উপায়ে কীভাবে হাত ধুতে হয়, তা হাতে-কলমে প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে হাত ধোয়ার গুরুত্ব ও জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মেহেদী হাসান। বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক কৌশল শিখিয়ে দেন।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “রোগবালাই থেকে মুক্ত থাকতে এবং সুস্থ জীবন গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। দৈনন্দিন জীবনে এই অভ্যাসের চর্চা আমাদের সবাইকে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখতে সহায়তা করবে।”

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোলায়মান সরকার, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব ও নানা পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৫   ৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ
নিরাপদ সড়ক গড়তে দোষারোপ নয়,সম্মিলিত উদ্যোগ জরুরি : শেখ রবিউল আলম
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ৩ জনসহ গ্রেফতার ৮৫
সোনারগাঁয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
ঠাকুরগাঁও উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : ইসি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ