ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী গুড়বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক লিয়াকত আলী (৬০) নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শিবগঞ্জ সদরগামী ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক লিয়াকত আলী।
ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। নিহত শিবগঞ্জের কানসাট ইউনিয়নের শিবনগর পোড়াগঞ্জ গ্রামের মৃত ভাদু মণ্ডলের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবীর জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:০৩:৪২   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন
দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সালথায় বিতর্ক প্রতিযোগিতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শন
বিয়ের ২৩ দিনের মাথায় নিভে যায় স্বপ্নার জীবন, বিচার চেয়ে মানববন্ধন
কবরের ওপর বাথরুম, নিজের নামে কবরস্থানের জমি! ক্ষোভে ফুঁসছে দুই গ্রাম
বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
সরিষাবাড়ীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
জনবল সংকটে মুখ থুবড়ে সালথার পরিবার পরিকল্পনা সেবা
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ৪২ জন নতুন হাম রোগী ভর্তি, মৃত্যু নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ