শাহরুখের দীর্ঘদিনের অসুস্থতার কথা ফাঁস করলেন গোবিন্দ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » শাহরুখের দীর্ঘদিনের অসুস্থতার কথা ফাঁস করলেন গোবিন্দ!
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



শাহরুখের দীর্ঘদিনের অসুস্থতার কথা ফাঁস করলেন গোবিন্দ!

বয়স বাড়লেও এখনও দাঁপিয়ে কাজ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাও রয়েছে অভিনেতার। সেই তথ্য জানালেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব।

শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কর্মব্যস্ততা নিয়ে অবাক করা তথ্য ফাঁস করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মেরুদণ্ডের সমস্যা রয়েছে শাহরুখের- এমনটা জানেন সেই অভিনেতা। তাই বিষ্ময় প্রকাশ করে বললেন, এ অবস্থাতেই ২০ ঘণ্টা কাজ করেন বলিউড কিং!

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানের কঠোর পরিশ্রম ও জীবনযাপন নিয়ে মুখ খোলেন গোবিন্দ নমদেব। শাহরুখের এই সহ-অভিনেতার মতে, নায়কের শরীরে নানাবিধ জটিলতা রয়েছে, বিশেষ করে তার শিরদাঁড়ার হাড়ের সমস্যা বেশ পুরনো।

গোবিন্দ বলেন, আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, শরীরে এত সমস্যা থাকার পরও একজন মানুষ কীভাবে দিনে ২০ ঘণ্টা কাজ করতে পারেন? তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান, আবার নিয়ম করে শরীরচর্চা ও সংলাপ মুখস্থ করেন। শারীরিক কষ্টকে উপেক্ষা করেই তিনি সব অনুষ্ঠানে যোগ দেন।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন গোবিন্দ নমদেব। সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শাহরুখের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতার। তখনই বুঝেছিলাম, ২৪ ঘণ্টা কাজ করার ক্ষমতা যদি কারও থাকে, তবে তা শুধু শাহরুখেরই আছে। নিজের শরীর নিয়ে একদমই ভাবেন না তিনি।

দ্য গার্ডিয়ানকে পুরনো আলাপচারিতায় শাহরুখ বলেছিলেন, তিনি দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমান। “আমি ভোর পাঁচটায় ঘুমাতে যাই। মার্ক ওয়াহলবার্গ যখন ঘুম থেকে ওঠেন, তখন আমি ঘুমাতে যাই। এবং তারপর শুটিংয়ের সময় আমি প্রায় নয়টা বা দশটায় ঘুম থেকে উঠি। কিন্তু তারপর আমি রাত ২টায় বাড়ি ফিরে গোসল করি এবং ঘুমাতে যাওয়ার আগে ব্যায়াম করি।”

শাহরুখকে পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দের কিং-এ দেখা যাবে। ছবিতে তার মেয়ে সুহানা খান এবং অভিষেক বচ্চনও অভিনয় করেছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইরান ইস্যুতে শীর্ষ জেনারেলের অবস্থান নিয়ে প্রতিবেদন, ক্ষুব্ধ ট্রাম্প
হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখল, হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের
শাহরুখের দীর্ঘদিনের অসুস্থতার কথা ফাঁস করলেন গোবিন্দ!
ভারতে এয়ার অ্যাম্বুল্যান্স বিধ্বস্ত হয়ে নিহত ৭
শীর্ষ চারে উঠল ম্যান ইউ
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল
রেকর্ড গড়েই জিতল ওয়েস্ট ইন্ডিজ
পঞ্চম বছরে গড়ালো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ