এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি আছে কি না, তা এই মুহূর্তে নিশ্চিত নয় এবং নতুন করে প্রশ্ন তৈরিরও কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র এরইমধ্যে তৈরি হয়ে গেছে। প্রশ্নপত্রে কোনো ভুলভ্রান্তি রয়ে গেছে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের হাতে নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগ নেই।’

তিনি আরও জানান, এখন পরীক্ষা ব্যবস্থাপনা কীভাবে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সেই বিষয়টিতেই মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় আইনগত ও বিধিবিধানের দিকগুলোও পর্যালোচনা করা হচ্ছে।

পরীক্ষা পদ্ধতি বা অন্যান্য বিষয়ে শিক্ষকদের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের যেসব দাবি বা উদ্বেগের জায়গা রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব এবং সমাধানের উদ্যোগ নেব। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।’

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আপনারা যারা শিক্ষার সঙ্গে জড়িত, তারা সবসময় আমাদের পরামর্শ দিতে পারেন। আমরা সেগুলোকে গুরুত্বের সঙ্গে দেখব।’

উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই প্রশাসনের অধীন এটিই প্রথম বড় কোনো পাবলিক পরীক্ষা হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৪   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চরভদ্রাসনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন
সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬-এর উদ্বোধন
সরিষাবাড়ীতে ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি স্মরণীয় নৌ-ভ্রমণ ও মিলনমেলা
আলফাডাঙ্গায় কবরস্থানের পাশে জীবনের ঠিকানা খুঁজছেন নদীভাঙনের শিকাররা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশের কোথাও সারের কোন ঘাটতি নেই: সমাজকল্যানমন্ত্রী
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: আমিনুল হক
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ