আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



আফগানিস্তানের শরণার্থী শিবিরে পাকিস্তানের হামলা

আফগানিস্তানের নানগারহার প্রদেশের উমারি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই শিবিরে পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীরা বাস করেন।

নানগারহারের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরীফ জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী ও দু’জন পুরুষ। তাদের প্রত্যেকেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থী।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদন অনুসারে, গত রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনা পোস্টে পাল্টা হামলা তালেবান বাহিনী। জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালায়। কাবুলসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

দুই পক্ষই হতাহতের বিষয়ে দাবি করেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২:৫৩:৩০   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ