জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে জুমার নামাজের পর শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

আজ শুক্রবার বনানীতে নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে তিনি শিশু-কিশোদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী জুমার নামাজ আদায় করে বের হওয়ার সময় শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।’

তিনি আরও জানান, মসজিদে নারীদের জন্য নির্ধারিত আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমানও নামাজ আদায় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে শিশুরা হাসি-খুশিতে মেতে ওঠে। এসময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে আলাপচারিতায় কিছু সময় কাটান।

আলাপচারিতায় এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, ‘আঙ্কেল, আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি।’

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই!

অপর পাশ থেকে আরেক শিশু বলে ওঠে, ‘আঙ্কেল, আমি সবগুলো রোজা রেখেছি।’

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড।’

পরে মসজিদ থেকে ডা. জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের ‘আল্লাহ হাফেজ’ বলে বিদায় জানান। প্রধানমন্ত্রী তাদের দিকে হাত নেড়ে গাড়ির দিকে এগিয়ে যান।

বাংলাদেশ সময়: ২৩:২২:০১   ১৪৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে জুয়ার আসরে অভিযান ৭ জুয়ারি গ্রেপ্তার
সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নগরকান্দায় পঞ্চম স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সদরপুরে আওয়ামী লীগ নেতা ও বালু ব্যবসায়ী ইমান খানকে আটক করেছে থানা পুলিশ
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার : সমাজকল্যাণ মন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ
কৃষকদের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান কিনবে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ