বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কাদের বিপক্ষে খেলবে জানাল নেদারল্যান্ডস

ফিফা বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইউরোপের দল নেদারল্যান্ডস। সেই প্রতিপক্ষের নাম প্রকাশ করেছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার (২ মার্চ) তারা জানায়, আগামী ৩ জুন রটারডামে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ডাচরা।

আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উদ্দেশে রওনা দেবে নেদারল্যান্ডস। সেখান মূল আসর শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা আছে তাদের।

৪৮ দলের এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়াও।

মূল মঞ্চে ‘জে’ গ্রুপে রয়েছে আলজেরিয়া। গ্রুপে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান।

আর নেদারল্যান্ডস খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, তিউনিসিয়া ও উয়েফার প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।

এই মাসের শেষ সপ্তাহেও দুটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। সেই দুই প্রতিপক্ষ হচ্ছে, নরওয়ে ও ইকুয়েডর।

বাংলাদেশ সময়: ১২:১২:১১   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক
বিশ্বকাপ ফাইনাল কি আবারও খেলা হবে? যা বললেন স্পেন তারকা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ