দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জেলার শিল্প কলকারখানায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘আমরা দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকব। এবং শিল্প কারখানায় দুর্যোগের মোকাবিলা করার প্রস্তুতি রাখতে হবে। কারণ নারায়ণগঞ্জ জেলা একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে হাজার হাজার মিল ফ্যাক্টরি রয়েছে। তাই আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এবং নিজেদেরও সচেতন হওয়াও প্রয়োজন বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘উন্নত রাষ্ট্রে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের গাড়ি শব্দ শুনলে অন্যান্য গাড়িগুলো রাস্তায় থেমে যায় এবং ওই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িকে চলাচলের রাস্তা করে দেয়। এর কারণ তারা অনেক সচেতন। আমাদেরকেও উন্নত দেশের মতো অনেক সচেতন হতে হবে। তাহলে অনেক বড় ধরনের বিপদ-আপদ ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪৫   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ