মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে উপজেলা যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আজহারুল ইসলাম মান্নান বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের মূল শক্তি হচ্ছে যুবসমাজ। যুবকদের সংগঠিত ও সুসংহত প্ল্যাটফর্ম হিসেবে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে যুবদলসহ সচেতন যুবসমাজকে সোচ্চার হতে হবে। যুবদলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সমাজ থেকে মাদক অনেকাংশেই নির্মূল করা সম্ভব।

তিনি আরও বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই তাদের দেখা যাবে সেখানেই প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।

প্রশাসনের উদ্দেশ্যে এমপি মান্নান বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে নতিস্বীকার না করে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অপরাধীদের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৫   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ইরান যুদ্ধ থেকে ‘পালানোর রাস্তা’ খুঁজছে ইসরাইল
নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত
জার্নালিস্ট ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ
মাদক নির্মূলে যুবদলকে সোচ্চার হওয়ার আহ্বান এমপি মান্নানের
দুর্যোগ প্রস্তুতি সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ডিসির
ছিনতাই কমাতে অভিযান চলবে, নগরবাসী নিরাপদ থাকবে: এসপি
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
ঢাকা ও কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ