নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, তিনি প্রথমেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী এ কাজ শুরু করা হয়েছে। নারায়ণগঞ্জে যে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তন অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহরে পরিণত করা হবে।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভেকু (খননযন্ত্র) না থাকায় খাল খননের সুবিধার্থে রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু আনা হয়েছে। শহরের যেসব খাল রয়েছে সেগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে এবং দখলমুক্ত করা হবে।

সাখাওয়াত হোসেন খান বলেন, শহরের খালগুলো পরিষ্কার করতে পারলে পরিবেশের উন্নয়ন ঘটবে। খালের চারপাশে বৃক্ষরোপণ করে শহরকে একটি গ্রিন সিটিতে রূপান্তর করার পরিকল্পনাও রয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, ময়লা-আবর্জনা পরিষ্কার করতে পারলে বর্ষাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে নগরবাসীকে রক্ষা করা সম্ভব হবে। খালের আশপাশে বসবাসকারীদের জন্য মশা নিধনের ব্যবস্থাও নেওয়া হবে। এতে জলাবদ্ধতার সমস্যাও কমে আসবে। সাময়িক কিছু সমস্যা হলে সেটি মেনে নিয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত ও সুপেয় পানির ব্যবস্থা করার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে এসব কাজ সময়সাপেক্ষ। সামনে বর্ষা মৌসুম আসছে, তাই জনগণ যেন কোনো কষ্টের শিকার না হয় সে লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে বর্ষা মৌসুমের আগেই এসব সমস্যার সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, নাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৩   ১৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ