ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ১১ মার্চ ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ১১ মার্চ ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৯৯ - তৈমুর লং সিন্ধু নদ অতিক্রম করে ভারতে আসেন।
১৫০২ - পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয়।
১৭০২ - প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশ হয়।

১৭৮৪ - মহিশুরে টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত।
১৭৯৫ - কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।
১৮১২ - মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।
১৮২৩ - যক্তরাষ্ট্রে প্রথম সাধারণ স্কুল চালু হয়।
১৯১১ - রোকেয়া সাখাওয়াত হোসেন তার পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।
১৯১৭ - ব্রিটিশ বাহিনীর বাগদাদ দখল।
১৯১৮ - মস্কো বিপ্লবী রাশিয়ার রাজধানী হয়।
১৯২০ - আমির ফয়সলের নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা করেন।
১৯৩৫ - ব্যাংক অব কানাডা চালু হয়।
১৯৩৮ - জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।
১৯৪০ - যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
১৯৪৮ - পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত। পুলিশ ৬৯ জনকে গ্রেফতার করে।
১৯৪৯ - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত।
১৯৪৯ - দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশ হয়।
১৯৬৬ - ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস।
১৯৭৪ - সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।
১৯৭৭ - মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।
১৯৭৯ - সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।
১৯৯০ - লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯২ - পাঞ্জাবে শিখ জঙ্গিদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত।
১৯৯৪ - এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত।
১৯৯৯ - ‘ইনফোসিস’ প্রথম ভারতীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি হিসেবে নাসডাক স্টক মার্কেট অন্তর্ভুক্ত হয়।
২০০০ - ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত।
২০০৪ - স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।
২০১৫ - মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত ৷
২০২৪ - ভারতে দেশজুড়ে নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ সংক্ষেপে সিএএ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে লাগু হল।

জন্ম

১৭৮৭ - রুশ জেনারেল আইজাক নবোকভ।
১৮০৭ - ফরাসি চিত্রশিল্পী লুই বুলাঝেঁ।
১৮৪০ - দার্শনিক, গণিতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯১৫ - বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার।
১৯১৮ - শিশুসাহিত্যিক ও আকাশবাণীর ঘোষিকা ইন্দিরা দেবী।
১৯৩৭ - ভারতীয় বাঙালি নারী কবি বিজয়া মুখোপাধ্যায়।
১৯৩৯ - সাহিত‍্যিক বাণী বসু।

মৃত্যু

১৭৫৯ - ইংরেজ জেনারেল জন ফোর্বস।
১৮০৯ - ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি।
১৮৭৩- শের আলী, ভারতের ইংরেজ গভর্নর জেনারেল তথা বড়লাটকে হত্যা করেছিলেন।
১৮৯৪ - রাজকৃষ্ণ রায়, বিশিষ্ট নাট্যকার ও ঔপন্যাসিক।
১৯১৯ - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।
১৯৩১ - জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ।
১৯৫৫ - নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং।
১৯৯১ - ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম।
২০০৬ - হেগ অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।
২০২০ - সন্তু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

বাংলাদেশ সময়: ১২:১৭:৫৮   ১২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ