ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল
বুধবার, ১১ মার্চ ২০২৬



ইতিকাফ রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল

রমজান মাস ইবাদতের মাস। রোজা,তারাবি, তিলাওয়াত, সাদাকাহসহ নানা ইবাদতের আয়োজনে ভরপুর এই মাস। রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো ইতিকাফ করা।

রমজানের শেষ দশকে ই’তেকাফ করা সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। মহল্লার মসজিদে কোন একজন তা আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়।

আর কেউই আদায় না করলে মহল্লার সকলেই গোনাহগার হয়। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতেই রয়েছে শবে কদর। কুরআনের ভাষ্য অনুযায়ী যা হাজার রাত্রি অপেক্ষা উত্তম।

পুরো মাস রোজা রেখে, তারাবির সালাত আদায় করে শেষ দশকে ই’তেকাফ করতে পারা একজন মুমিনের জন্য মহা সৌভাগ্যের। ইতেকাফকারী দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ফলে শবে কদরের ফজীলতও তার লাভ করার সৌভাগ্য হয়। নবীজি মদিনায় ১০ বছর অবস্থানকালে অত্যন্ত গুরুত্বের সাথে ই’তেকাফ করেছেন।

এক বছর সঙ্গত কারণে ইতেকাফ করতে না পারায় পরবর্তী বছর ২০ দিন ইতিকাফ করেছিলেন। নিজে ইতিকাফ করার পাশাপাশি উম্মতকেও ইতেকাফের জোর তাগিদ দিয়েছেন। রসুলুল্লাহ সা. বলেছেন,

مَنِ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلاثَ خَنَادِقَ ، كُلُّ خَنْدَقٍ أَبَعْدُ مِمَّا بَيْنَ الْخافِقَيْنِ যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে আল্লাহ্‌ তার মাঝে ও জাহান্নামের আগুনের মাঝে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করে দেন; যা পূর্ব-পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব। ( তাবারানি ৭৪২০)

আল্লাহ তায়ালা আমাদেরকে এই বরকতময় আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।

শিক্ষক : মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম।কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

বাংলাদেশ সময়: ১২:৩২:২০   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ