ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু

মালদ্বীপের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা ‘মালদিভিয়ান’ পুনরায় ঢাকা-মালে-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটে এয়ারবাস এ-৩২০ মডেলের উদ্বোধনী ফ্লাইটটি পূর্ণ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ৬টা ২০ মিনিটে বিমানটি পুনরায় মালে’র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দরে নামার পর যাত্রীদের অভ্যর্থনা জানান মালদিভিয়ান এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসের কর্মকর্তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুটের’ মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। আসন্ন ঈদুল ফিতরের আগে এই দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ পুনরায় স্থাপিত হলো।

জানা গেছে, প্রাথমিকভাবে এয়ারলাইন্সটি প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা-মালে-ঢাকা রুটে আসা-যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৭ হাজার ৮৮০ টাকা)।

এই ফ্লাইটে যাত্রীরা ৩০ কেজি পর্যন্ত মালপত্র (ব্যাগেজ) বহনের সুবিধা এবং বিমানে বিনামূল্যে খাবার পাবেন। মালদিভিয়ানের অফিশিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টারের (১৬৭১) মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াসির এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউসুফ ওয়ালিদের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ, মালদিভিয়ান এয়ারলাইন্সের গ্রাউন্ড অপারেশনস ডিরেক্টর আহমেদ ইব্রাহিম এবং জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল কমার্শিয়াল) মোহাম্মদ সাফাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রদূত শিউনিন রশিদ বলেন, এই আকাশপথ পুনরায় সচল হওয়ায় বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

রমজান ও ঈদুল ফিতরের ভ্রমণের মৌসুমে ফ্লাইটটি চালু হওয়ায় দেশে ফেরা প্রবাসী বাংলাদেশি এবং মালদ্বীপের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে। বর্তমানে মালদিভিয়ান এয়ারলাইন্সের বহরে একটি এয়ারবাস এ-৩৩০ ওয়াইড-বডি, এয়ারবাস এ-৩২০, এটিআর, ড্যাশ-৮ টার্বোপ্রপ এবং টুইন ওটারসহ মোট ২৬টি বিমান রয়েছে। এই বিমানগুলো দিয়ে সংস্থাটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:৪১   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ