রূপগঞ্জে বিদেশি পিস্তল, বিপুল মাদকসহ আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে বিদেশি পিস্তল, বিপুল মাদকসহ আটক ২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



রূপগঞ্জে বিদেশি পিস্তল, বিপুল মাদকসহ আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফসহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদক কারবারি আবু হানিফসহ আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা।
এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২টার দিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকারযোগে মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে একটি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফকে তার এক সহযোগীসহ আটক করেন।

তিনি আরো জানান, এ সময় মাদক কারবারিরা রক্ষা পেতে ও এলাকায় আতঙ্ক তৈরি করতে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৯   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের ছবি দেখে নিজেকেই চড় মারতে চান অক্ষয় কুমার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কালকিনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে ইং‌রে‌জি বক্তব‌্য ও রচনায় শ্রেষ্ঠ শিক্ষার্থী জাফনা সুলতানা
কালকিনিতে মেয়র প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা, এলাকাবাসীর সমর্থন
নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অভিযোগ নিষ্পত্তি, নিশ্চিত করা হচ্ছে সুরক্ষা
মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ