৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » ৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬



৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি

ফ্রান্সের রাজধানীতে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ ১৬-এর প্রথম লেগে চেলসিকে ৫-২ গোলে হারিয়ে নিজের কাজ সহজ করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। ১০ মিনিটের মধ্যেই উসমান দেম্বেলের ক্রস থেকে ব্র্যাডলি বারকোলা দলকে এগিয়ে নেন। তবে চেলসি দ্রুত সমতা ফেরায় এনজো ফার্নান্দেজের পাস থেকে মালো গুস্তো গোল করে স্কোর ১-১ করেন।

পরবর্তীতে আবার এগিয়ে যায় পিএসজি। দেম্বেলে ওয়েসলি ফোফানাকে পেছনে ফেলে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে চেলসি সমতা ফেরাতে সক্ষম হয় এনজো ফার্নান্দেজের গোলের মাধ্যমে।

ম্যাচের চূড়ান্ত মোড় আসে গোলরক্ষক ফিলিপ জর্গেনসেনের ভুল পাসের পর। তা কাজে লাগিয়ে বারকোলা গোল করে পিএসজিকে আবার এগিয়ে দেন। এরপর কাভেরাস্খেইয়াকে নামালেই মাঠে জাদু দেখান তিনি দুটি দুর্দান্ত গোলের মাধ্যমে পিএসজির জয় নিশ্চিত করেন।

এই জয়ে পিএসজি দুই লেগের লড়াইয়ে তিন গোলের বড় ব্যবধানে এগিয়ে গেছে। চেলসিকে এখন স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগে ফিরে আসতে হলে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৫৯   ৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মদ্রিচের মাইলফলক ছোঁয়ার ম্যাচে পানামাকে বিদায় করল ক্রোয়েশিয়া
ডিআর কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে পেছনে ফেলে নকআউট পর্বে কলম্বিয়া
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
ইরাককে সহজেই হারিয়ে পরের রাউন্ডে ফ্রান্স
সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে
এক যুগ পর বিশ্বকাপে জয়ের দেখা পেল আলজেরিয়া
ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের চূড়ায় মেসি
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ