শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে খালপাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে খালপাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬



নারায়ণগঞ্জে খালপাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কম্পানির একটি আভিযানিক দল এলাকায় রাত্রীকালীন টহল চলাকালে খবর পায় যে দক্ষিণ শরীফবাগ এলাকার খালপাড়ে একটি সন্দেহজনক শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়।

র‍্যাব আরো জানায়, তল্লাশির সময় ব্যাগটি উদ্ধার করে খুলে দেখা গেলে ভেতরে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। পরে জব্দতালিকা প্রস্তুত করে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ সহকারী পরিচালক ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৪৯   ৩২ বার পঠিত