সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
শনিবার, ১৪ মার্চ ২০২৬



সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন রোববার (১৫ মার্চ) না ডাকা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় জোট।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই সরকারের শেষ সময়। তাই অবিলম্বে সরকারকে অধিবেশন ডাকার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আযাদ বলেন, যদি সরকার তা না করে তাহলে জাতির কাছে এর দায় সরকারকে নিতে হবে। বিশেষ করে সংসদ নেতাকেও এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। সরকারের অবহেলা ও জনমতকে উপেক্ষা করার বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এবার তাদের সংসদ সদস্যরা সংসদে সক্রিয় ভূমিকা রাখবেন।

তিনি আরো জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অধিবেশন না ডাকে, তাহলে তারা রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবেন। এ জন্য শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:০৭   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম
৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
দিনাজপুরে উদ্ধার প্রাচীন পুরাকীর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ