গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : কৃষি উৎপাদন বাড়ানো, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং চাষাবাদের প্রয়োজনীয় সময়ে সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ বাড়াতে গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে জেলা প্রশাসন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কৃষি খাতে ঋণ বিতরণের সার্বিক অবস্থা,ঋণ আদায়ের অগ্রগতি এবং কৃষকদের দোর গোড়ায় ঋণসুবিধা পৌঁছে দেওয়ার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে জেলার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণ এবং আগের বিতরণ করা ঋণ আদায়ের অগ্রগতি খতিয়ে দেখা হয়। কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
আলোচনায় কৃষকেরা যেন ঋণ নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা অপ্রয়োজনীয় জটিলতার মুখে না পড়েন,সে বিষয়ে বিশেষ তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে ঋণ বিতরণে স্বচ্ছতা রক্ষা, আবেদন প্রক্রিয়া সহজীকরণ এবং সঠিক সময়ে কৃষকের হাতে ঋণের অর্থ পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বিশেষ করে বোরো, আমনসহ বিভিন্ন ফসলের আবাদ মৌসুমে কৃষকদের বীজ,সার, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ কেনার চাহিদা বিবেচনায় নিয়ে ঋণের অর্থপ্রবাহ সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কৃষকদের আর্থিক সামর্থ্য অনুযায়ী সহজ শর্তে ঋণসুবিধা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের সঙ্গে সমন্বয় রেখে ব্যাংকগুলোর ঋণ কার্যক্রম পরিচালনার বিষয়েও মতামত দেওয়া হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় আরও দৃঢ় করার মাধ্যমে জেলার প্রকৃত কৃষকদের কাছে কৃষিঋণ পৌঁছে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, জেলার কৃষি খাতকে আরও গতিশীল করা, চাষিদের অর্থায়নের সুযোগ বাড়ানো এবং উৎপাদন কার্যক্রমে অর্থের সংকট কাটাতে জেলা কৃষি ঋণ কমিটির এ ধরনের নিয়মিত সভা কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:২১   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ