![]()
জাতীয় সংসদের অধিবেশনে নিজ সুযোগের বাইরে প্রশ্ন উত্থাপন করায় জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।
এদিন প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর-২ আসনের সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবুকে বলা হয়। কিন্তু জামায়াত আমির দাঁড়িয়ে বলেন, বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একই দিনে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে সংসদ নির্বাচন ও গণভোট।
এ সময় জামায়াত আমিরকে থামিয়ে স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষে আপনাকে সুযোগ দেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩:৩২:১৫ ১১ বার পঠিত