চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর
রবিবার, ১৫ মার্চ ২০২৬



চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মানিকগঞ্জ মেডিকেল কলেজ অডিটরিয়াম ভবনে চিকিৎসক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাতে ইফতার পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ডাক্তারদের উদ্দেশে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।

বিমানমন্ত্রী চিকিৎকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দেশের প্রতিটি মানুষ তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূলভিত্তি ও স্তম্ভ হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় ও ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল, মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল করিম, সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, মানিকগঞ্জ ডেভোলোপার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন।

এছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সিনিয়র চিকিৎসকসহ ড্যাবের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৫৩   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ