![]()
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর কাহারোলের রামগঞ্জের ৩১ হাজার কৃষক উপকৃত হবে। একইসঙ্গে এলাকার সাড়ে তিন লাখ মানুষের পানির সমস্যা দূর হবে।
সোমবার (১৬ মার্চ) সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টা ৩০মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে কাহারোলের বলরামপুরের সাহাপাড়ায় খাল খননে নামবেন। খাল খনন কর্মসূচিকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস স্থানীয় মানুষদের মাঝে। এতে তাদের পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয় মানুষরা।
কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১১:৩৭:৫৪ ১০ বার পঠিত