অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে মুহূর্তেই ব্যবস্থা: র‌্যাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে মুহূর্তেই ব্যবস্থা: র‌্যাব
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬



অতিরিক্ত ভাড়া নেয়ার খবর পেলে মুহূর্তেই ব্যবস্থা: র‌্যাব

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাভাবিক রাখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, ‘ঈদের যাত্রা নিরাপদ করতে র‍্যারের তিন স্তরে ৩২টি টিম কাজ করছে। তারা ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।’

ঈদ এলেই অনেক অপরাধীদের তৎপরতা বেড়ে যায় বলে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

ঈদে প্রায় ২ কোটি মানুষ ঢাকা ছাড়ছে তাই খালি বাসা গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‍্যাব। একই সময় সদরঘাটে নৌ চলাচলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংস্থাটি।

পরে কোস্ট গার্ডের পাগলা স্টেশন কমান্ডার লে. মো. রাকিবুল ইসলাম রনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং পবিত্র ইদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ রাখতে কোস্ট গার্ডের ২৪ ঘণ্টা টহল জারি রয়েছে। সঙ্গে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতেও নজরদারি আছে।’

বাংলাদেশ সময়: ১৫:২১:৩১   ১৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ