ফরিদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, তরমুজ ব্যবসায়ী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, তরমুজ ব্যবসায়ী নিহত
বুধবার, ১৮ মার্চ ২০২৬



ফরিদপুরে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, তরমুজ ব্যবসায়ী নিহত

ফরিদপুরে তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) ভোরে সদর উপজেলার চন্ডিপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ ইউসুফ আলী শেখ। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফরিদপুর থেকে তরমুজবোঝাই করে পিকআপ ভ্যানটি রাজবাড়ীর খানখানাপুরের দিকে যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপটি দ্রুতগতিতে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউসুফ আলীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপে থাকা শতাধিক তরমুজ মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। এর মধ্যে অধিকাংশ তরমুজ ফেটে নষ্ট হয়ে গেছে। ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫:০০:৩৪   ২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
মাদারীপুরে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১০
নেই যানজট, মহাসড়কে ফিরেছে গতি
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
আজ পবিত্র জুমাতুল বিদা
ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ