![]()
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে জার্মানি জাতীয় ফুটবল দল। শেষ আন্তর্জাতিক বিরতির আগে ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জুলিয়ান নাগেলসম্যান।
আগামী ২৭ মার্চ সুইজারল্যান্ড এবং ৩০ মার্চ ঘানার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচগুলোতে নিজেদের কৌশল ঝালিয়ে নেয়ার পরিকল্পনা তাদের।
দলে ফিরেছেন কাই হাভার্টজ, কেভিন শ্যাডে, আন্তন স্ট্যাচ এবং জশা ভাগনোম্যান। অভিজ্ঞ খেলোয়াড় জশুয়া কিমিখ ও আন্তোনিও রুডিগার-এর উপরও আস্থা রেখেছেন কোচ।
এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল এবং গোলরক্ষক জোনাস উর্বিগ। তবে বড় চমক হলো জামাল মুসিয়ালার অনুপস্থিতি। চোটের কারণে এই তারকা মিডফিল্ডার দলে নেই। আর ভালো ফর্মে থাকলেও স্কোয়াডে জায়গা পাননি অ্যাঞ্জেলো স্তিলার।
সুইজারল্যান্ডের বিপক্ষে খেলার পর ঘরের মাঠ স্টুটগার্টে ঘানার মুখোমুখি হবে জার্মানি। এরপর দলটি সরাসরি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের বিপক্ষেও আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
জার্মানির স্কোয়াড
গোলকিপার: অলিভার বাউম্যান, আলেকজান্ডার নুবেল, জোনাস উর্বিগ।
ডিফেন্ডার: ভালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন, জশুয়া কিমিখ, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথন তাহ, মালিক থিয়াও, জশা ভাগনোম্যান।
মিডফিল্ডার: পাসকাল গ্রস, লিওন গোরেটজকা, ফেলিক্স নমেচা, আলেকজান্ডার পাভলোভিচ, আন্তন স্ট্যাচ, ফ্লোরিয়ান উইর্টজ।
ফরোয়ার্ড: সার্জ গ্যানাব্রি, কাই হাভার্টজ, লেনার্ট কার্ল, জেমি লেভেলিং, লেরয় সানে, কেভিন শ্যাডে, দেনিজ উন্দাভ, নিক ভলটেমেড।
বাংলাদেশ সময়: ১২:৪৩:১১ ১২ বার পঠিত