বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার তাজমীম আরেফিন সিদ্দিকী মীম উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তার প্রয়াত বাবা নুরুল বাশার মিয়া আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীম।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:২৩   ৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ