ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ মার্চ ২০২৬



ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করে মোনাজাত করেন।

এরপর বিএনপির পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সংসদ সদস্য মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ টি এম শামসুল ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।’

বাংলাদেশ সময়: ১৭:১৪:৪৬   ৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র, কঠিন সমীকরণে ইরান
এবার উরুগুয়েকেও রুখে দিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে
সালাহর কাঁধে ভর করে বিশ্বকাপে প্রথম জয় মিশরের
ইতিহাসের এই দিনে
সৌদি আরবকে ৪ গোলে হারালো স্পেন
আল কোরআন ও আল হাদিস
‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
পঞ্চবটী-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ