তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



তিন দিনে কত আয় করল নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’

নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’র দাঁপিয়ে চলছে প্রেক্ষাগৃহে। একদম ভিন্নধর্মী একটি সিনেমার ফ্লেভার উপহার দিয়েছেন রাফী। নারীকেন্দ্রিক এই সিনেমাটি আয়ের দিক থেকেও এগিয়ে যাচ্ছে।

বিএমআর-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৬.১২ লাখ টাকা। দ্বিতীয় দিনে সিনেমাটি আয় করে ১১.০৪ লাখ টাকা। আর তৃতীয় দিনে সংগ্রহ করে ১২.১৫ লাখ টাকা। সব মিলিয়ে সিনেমাটির তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে ২৯.৩২ লাখ টাকায়।

এক পোস্টে বিএমআর উল্লেখ করেছে, মাল্টিপ্লেক্সে তৃতীয়দিনেও গ্রোথ দেখিয়েছে রায়হান রাফী পরিচালিত ’প্রেশার কুকার’। পজিটিভ ওয়ার্ড অফ মাউথ ছড়িয়ে পড়ায় এই সিনেমা নিয়েও এখন দর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে।

বিএমআর আরও উল্লেখ করেছে, গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (১৫টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ১৮টি। এর মধ্যে ৮টি শো হাউজফুল এবং ১টি শো অলমোস্ট ফুল ছিল। তিনদিন শেষে প্রেশার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২৯.৩২ লক্ষ টাকা।

নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:১২   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশ মন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
সিউকের যাত্রা শুরু সমন্বয়হীনতা যেন উন্নয়নের বাধা না হয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
‘শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ’
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ