বুধবার, ২৫ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
বুধবার, ২৫ মার্চ ২০২৬



সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক দুই অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, প্রথম অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা।

দ্বিতীয় অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন, ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজন মাদক কারবারি এবং চুরি মামলায় জড়িত আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাগর হোসেন (২৬), মো. রবিন (২৮), আনিছুর রহমান (৩২), মো. সোহাগ (৩০), মো. রাব্বি (৩২), সোহানুর রহমান সোহান ওরুফে বাবু (২৬), মো. রনি (৩৩), দ্বিপক (৩২), মো. রাজু মিয়া (৫২), মো. সুজন (২৯), ছাইদুর ইসলাম (২৬)।

ওসি আব্দুল বারিক জানান, অভিযানগুলো থানার বিভিন্ন এলাকায় পুলিশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

এই অভিযানগুলোতে আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:০২   ৯ বার পঠিত