দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
বুধবার, ২৫ মার্চ ২০২৬



দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে শহরের নিউ জিমখানা রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি একতলা ভবনের ছাদের টিনশেড ঘর থেকে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার নতুন জিমখানা এলাকার মৃত আব্দুস সোবাহান মোল্লার ছেলে রাব্বি হাসান (৩৯); ফতুল্লা থানার কাশিপুর বাংলাবাজার এলাকার আব্দুল মালেকের ছেলে হৃদয় (২৯); একই থানার কাশিপুর হাটখোলা এলাকার ইসমাইলের ছেলে পাভেল (৪২); ফতুল্লার মাসদাইর বাজার এলাকার আব্দুল হকের ছেলে মো. হাসান (৪০); এবং বন্দর উপজেলার উত্তর সাবদী এলাকার মৃত আহমদ বেপারীর ছেলে মান্নান (৪৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, দুটি ছোরা, একটি কাঠের বাটযুক্ত ছোরা, একটি প্লাস্টিকের বাটযুক্ত চাকু এবং একটি লোহার হাতলযুক্ত ছোরা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা নিজেদের হেফাজতে দেশীয় অস্ত্র রাখার অপরাধে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০২   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
মারা গেছেন অভিনেত্রী টেডি মুর
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ