মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

প্রথম পাতা » আন্তর্জাতিক » মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, মুম্বাই-এ আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের
উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল বীর শহিদ ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখা এবং দেশের অব্যাহত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে বৈষম্যমুক্ত, সুখী ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

এছাড়া, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের মাগফেরাত ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৩   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট
দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
বিমানঘাঁটিতে ইরানি সামরিক বিমান রাখার দাবি ‘ভিত্তিহীন’ : পাকিস্তান
সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ