শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬



শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ আজ শুক্রবার শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি প্রধানমন্ত্রী হন। ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ (তিনি বেশি পরিচিত ‘বালেন’ নামে) একজন রাজনৈতিক বহিরাগত।

তিনি এমন একটি সরকারের নেতৃত্ব দেবেন, যার প্রধান চ্যালেঞ্জ হবে, নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ মোকাবেলা করা। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এসব দলকে দায়ী করেন।

শাহ কাঠমাণ্ডুতে জন্মগ্রহণ করেছেন, তবে তার পরিবার নেপালের ভারত সীমান্তবর্তী হিন্দুপ্রধান তরাই অঞ্চলের বাসিন্দা। নেপালের সমাজে ধর্ম ও জ্যোতিষশাস্ত্রের বড় প্রভাব রয়েছে।
দেশটির ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু। তারা অনেক সময় শুভ সময় দেখে নতুন কাজ শুরু করা, বিয়ে করা বা ধর্মীয় আচার পালন করে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউদেলের সামনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথগ্রহণ করেন। অনুষ্ঠানে হিন্দু রীতি অনুযায়ী শঙ্খনাদ, হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামাদের ধর্মীয় মন্ত্রপাঠ অন্তর্ভুক্ত ছিল।
শাহ কর্মকর্তাদের এবং কূটনীতিকদের উপস্থিতিতে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শপথ নেন।

বালেন্দ্র শাহ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তিনি কাঠমাণ্ডুর মেয়র হওয়ার আগে একজন র‍্যাপ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। ৩০ মিলিয়ন মানুষের দেশে সেপ্টেম্বরে সংঘটিত রক্তক্ষয়ী যুব-নেতৃত্বাধীন অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। যদিও তিনি সরাসরি বিক্ষোভে অংশ নেননি, শাহ প্রকাশ্যে জেনারেশন জেড প্রজন্মের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে সংঘটিত জেন-জি আন্দোলন ছিল দুর্নীত, বেকারত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থান। এই আন্দোলন পরে সহিংস রূপ নেয়, যার ফলে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এরপর ৫ মার্চের নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জয় করে এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

সূত্র : আরব নিউজ

বাংলাদেশ সময়: ১৫:৫৪:১৮   ৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া
চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ